Tuesday, December 26, 2006
Sunday, December 24, 2006
উল্টো ঘুড়ি
এতো সহজেই ভালোবেসে ফেলি কেন!
বুঝি না আমার রক্তে কি আছে নেশা-
দেবদারু-চুলে উদাসী বাতাস মেখে
স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি,
কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত?
সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলিনা কিছু-
না-বলা কথায় তন্ত্রে তনুতে পুড়ি,
যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে
উড়াই নিজেকে আকাশের পাশাপাশি।
সহজে যদিও ভালোবেসে ফেলি
সহজে থাকি না কাছে,
পাছে বাঁধা পড়ে যাই।
বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন-সুতো ধ’রে,
আমি শুধু যাই দূরে।
আমি দূরে যাই-
স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা-চন্দন চুয়া,
সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেনোজলে...
এতো সহজেই ভালোবেসে ফ্যালো কেন?
উল্টো ঘুড়ি :: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ; দিয়েছিলে সকল আকাশ:
[আমার বন্ধুরা বা যারা আমার ব্লগ নিয়মিত পড়ে তাদের একটা অপবাদ আমার প্রায়ই শুনতে হয় যে, আমি যখন লেখার কিছু খুঁজে পাই না তখন ব্লগে কবিতা লিখা শুরু করি, তাদের উদ্দেশ্যে বলছি- আমি নিয়মিত কবিতা পড়ি এবং যে কবিতা গুলো আমার মাথার ভিতর ঢুকে যায় শুধু সেগুলোই আমি ব্লগে দেই- এর বেশি কিছু নয়।]

Thursday, December 21, 2006
দূরে আছো দূরে
তোমাকে পারিনি ছুঁতে, তোমার তোমাকে-
উষ্ণ দেহ ছেনে ছেনে কুড়িয়েছি সুখ,
পরস্পর খুড়ে খুড়ে নিভৃতি খুঁজেছি।
তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই।
যেভাবে ঝিনুক খুলে মুক্ত খোঁজে লোকে
আমাকে খুলেই তুমি পেয়েছো অসুখ,
পেয়েছো কিনারাহীন আগুনের নদী।
শরীরের তীব্রতম গভীর উল্লাসে
তোমার চোখের ভাষা বিস্ময়ে পড়েছি-
তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই।
জীবনের ’পরে রাখা বিশ্বাসের হাত
কখন শিথিল হয়ে ঝ’রে গেছে পাতা।
কখন হৃদয় ফেলে হৃদপিন্ড ছুঁয়ে
বোসে আছি উদাসীন আনন্দ মেলায়-
তোমাকে পারিনি ছুঁতে-আমার তোমাকে,
ক্ষাপাটে গ্রীবাজ যেন, নীল পটভূমি
তছ নছ কোরে গেছি শান্ত আকাশের।
অঝোর বৃষ্টিতে আমি ভিজিয়েছি হিয়া-
তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই।।
দূরে আছো দূরে :: রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ; দিয়েছিলে সকল আকাশ :
[ইদানীং আমি আবার কবিতা পড়া শুরু করেছি, রুদ্র’র এই কবিতাটি আমার মনের কথা বলে, অবশ্য দিয়েছিলে সকল আকাশ এর সব গুলো কবিতাই আমার অনেক প্রিয়।]

Thursday, December 07, 2006
ভিন্ন আদল
অনেক দিন পর ব্লগ এর চেহারাটা একটু ভিন্ন আদলে রূপ দিলাম...কালো আমার প্রিয় রঙ, তাই কালোতেই সাজালাম সবকিছু...
Friday, December 01, 2006
ভালো লাগে ফুল, কিছু কিছু ভুল
অনেক দিন ধরেই লেখার তাগিদ অনুভব করছিলাম কিন্তু কি লিখব বুঝে উঠতে পারছিলাম না। মাঝে ঘটে গেছে অনেক পরিবর্তন, অনেক কিছুতেই। চুপ করে শীতকাল চলে এসেছে, সন্ধ্যায় রাস্তায় বের হলেই টের পাওয়া যায় ব্যাপারটা...আমার এক প্রকার ভালো না লাগা রোগ হয়েছে, কোনো কিছুই ভালো লাগে না...ক্লাস, ল্যাব, পড়াতে যাওয়া, ঘুমানো- কোনো কিছুই না... অথচ আমি গান শুনি সামিনা চৌধুরীর, “ভালো লাগে ফুল, কিছু কিছু ভুল, ভালো লাগেরে সবই...” হাস্যকর!
Sunday, November 05, 2006
২২ অক্টোবর, ২০০৬
অনেকদিন পর যান্ত্রিক ঢাকা শহরের কালো ধোয়া থেকে দূরে ঈদের ছুটিতে গ্রামে বসে লিখছি। মাঝে পরীক্ষার কারনে সময় হয়ে ওঠেনি, লিখতে ইচ্ছে করেনি পরীক্ষা শেষ হবার পরেও। কনফুসিয়াস কে ধন্যবাদ আমার ব্লগটি বাংলা ইউনিকোড ব্লগ সাইটে যুক্ত করার জন্যে।
সম্ভবত আমি একজন নৈরাশ্যবাদী মানুষ, এজন্য একজন অর্থনীতিবিদের শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তি আমাকে উদ্বেলিত করেনা বরং ৩৮% সুদে ঋন নেয়া মানুষগুলোর প্রতি সপ্তাহে ঋনের কিস্তি পরিশোধের প্রানান্ত চেষ্টা আমাকে পীড়া দেয় এবং হাসি পায় যখন সর্বজন শ্রদ্ধেয় একজন রাজনৈতিক দল গড়ার আশ্বাস দেন। সত্যিই দেশ এগিয়ে চলেছে অদ্ভুত এক উটের পিঠে চেপে।

Wednesday, September 13, 2006
Monday, September 11, 2006
Wednesday, September 06, 2006
Tuesday, September 05, 2006
উন্নয়নের রাজনীতি
উন্নয়নের জন্যে রাজনীতি- নাক সিটকানোর মতোই একটি বিষয় এখন আমাদের দেশে। আমি ব্যক্তিগত ভাবে আমাদের দেশের রাজনীতি নিয়ে মাথা ঘামাই না কিন্তু যখন দেখি একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকীর গণমিছিল ও জনসভায় যোগ দিতে জোর করে আনা পক্ষাঘাতগ্রস্থ বৃদ্ধের পথেই মৃত্যু ঘটে কিংবা আমরা সারাদিন দুর্ভোগের ভিতর দিনযাপন করি- তখন কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক খায়।
একটি তৈলাক্ত বাঁশ এবং বানরের যে বিখ্যাত অংকটির১ কথা বলা হয় সেই অংকটি আমি কখনো পাইনি আমাদের নতুন সিলেবাসে কিন্তু নিজের আগ্রহের কারনে আমি অংকটি সংগ্রহ করে সমাধান করেছিলাম ছোটবেলায়। যাইহোক আজ এই বড়বেলায় এসেও আমার সেই অংকটির কথা মনে পড়ে যায়- “দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে” কিংবা “আমরা উন্নয়নের রোডম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছি” জাতীয় কথা শুনে। পাশাপাশি ‘উন্নয়নের রাজনীতির’ স্বরুপ বিশ্লেষন করে এইটুকু নিশ্চিত হতে পেরেছি যে রাজনীতি করলে দেশের কিছু হোক বা না হোক নিজের উন্নয়ন অবশ্যম্ভাবী, দুঃখ শুধুই মেহের খলিফার মতো সাধারন জনগনের জন্যে যাদের গায়ে ‘ভুক্তভোগী’ তকমা এঁটে শুধু দেখে যাওয়া ছাড়া আর কিছুই করবার নেই...
১. অংকটি ছিল এইরকম...একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে প্রথম মিনিটে তিন ফুট উপরে ওঠে এবং দ্বিতীয় মিনিটে দুই ফুট নিচে নেমে যায়। তাহলে একটি বিশ ফুট লম্বা তৈলাক্ত বাঁশ বেয়ে উঠতে বানরটির মোট কত সময় লাগবে?

Wednesday, August 30, 2006
নির্লিপ্ত
এই আমি এখন খুবই নির্লিপ্ত জীবনে অভ্যস্ত। বুয়েট বন্ধ হওয়ার পর থেকেই কর্মহীন দিন যাপন করছি...সকালে ঘুম থেকে উঠার পর প্রথম যে কথাটা মনে হয় তা হলো আমার আজকে সারাদিন কোনো কাজ নেই...আর কত দিন আমাদের এইভাবে অলস সময় পার করতে হবে?
বিচিত্র দেশ
লিখার জন্য মন কেমন করছিল কয়েকদিন থেকেই, পছন্দসই কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না...
স্মৃতি হাতড়ে পেয়ে যাই নিজের অস্তিত্ব রক্ষার কথা, দুই বছর আগের এই দিনে নটরডেম কলেজ থেকে ফিরছিলাম বাসায়। অল্পের জন্য বেঁচে যাই আমি কেননা দশ মিনিট আগে যে পথ দিয়ে ফিরছিলাম সেখানেই ছিল বিরোধীদলের সমাবেশ এবং সেই সমাবেশেই ঘটে গ্রেনেড ছুড়ে মারার ঘটনা। হাস্যকর-দুই বছরেও আমরা জানতে পারিনি কে বা কারা এই ঘটনার জন্য দায়ী-সত্যিই বড় বিচিত্র এদেশ!
কয়েকদিন আগে ফুলার রোড হয়ে বুয়েটের পিছনের রাস্তার ফুটপাত ধরে হাটছিলাম আপন মনে। সংবিত ফিরে পাই পাশ দিয়ে চলে যাওয়া এক রিকশাওয়ালার মন্তব্য শুনে - “ ভাইরে দোযখের দিকে তাকাইয়া রিকশার তলে পইড়েন না ” তাকিয়ে দেখি এক ভদ্রলোক রাস্তা পার হওয়ার সময়ও পাশ দিয়ে চলে যাওয়া কোনো সুন্দরীর মুখদর্শনে ব্যস্ত। ঘটনা দেখে হাসি পেলেও রিকশাওয়ালার কথাটা কানে বাজতে থাকে...
চলে গেলেন আরও এক কিংবদন্তী, ওস্তাদ বিসমিল্লাহ খান (১৯১৬-২০০৬)। আর কখনোই তিনি সানাইয়ের সুর তুলবেন না...

পৃথিবীর রূপ
এই যে এখন আমি বড় একা ঘরে বসে আছি
সেই কবে থেকে, মনে হয়
যেন সেই ঢের শত বছরের কাল কেটে গেছে
আমার শরীর ঘেঁষে। মনে হয়, আমি অতিদূর
কালের সফেদ কেশময় মাথা নিয়ে বসে আছি-
জানা নেই পরিণতি কোন দোরে, কোন আস্তানায় পাবে ঠাঁই।
বাজিয়ে পৃথিবীর রূপ ::শামসুর রাহমান ;
[ আমাদের সবার প্রিয় কবি শামসুর রাহমান এখন গুরুতর অসুস্থ। আমরা সবাই কামনা করি কবি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন ]

সত্য ও সত্যনাশ
মৃত্যু হিমশীতল স্পর্শী একটি ব্যাপার। অথচ কত অবলীলায় আমরা মৃত্যু মুখে পতিত হতে পারি- নির্মম অথচ সত্য।
মানুষ সম্পদের পাহাড় গড়ে তুলছে। দিনে দিনে ভারী হচ্ছে পাপের বোঝা কিন্তু ফিরে তাকানোর সময় কই?- সত্যনাশ।
[ আজিমপুর কবরস্থানের পাশ দিয়ে কিছুদিন আগে রিকশায় যাওয়ার সময় উপলব্ধি করি একটা জিনিষ ভুলেই বসে ছিলাম, যে কোন সময় মরে যেতে পারি। গাঁ ছমছম করা অবশ একটা অনুভূতি এসে ভর করে, অবাক হয়ে লক্ষ্য করি কিছুলোক কবরস্থানের পাশেই বাস করে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আগরবাতির গন্ধ পাই, ভয়াবহ ব্যাপার তাই না? ]

Thursday, August 03, 2006
ইচ্ছে ঘুড়ি
ঘুম ভেঙ্গে জেগে উঠি, চোখ মেলতেই হয়ে যায় হাওয়া...
...আমার ইচ্ছে ঘুড়ি ঘুরে বেড়ায় এই আকাশ থেকে সেই আকাশে, নীল আকাশ থেকে কালো মেঘের আকাশে, করে বিচরন শূন্য থেকে অসীমের মাঝে...কল্পনায় দেখি আরো একটি ঘুড়ি অনুসরন করে চলেছে তাকে, শুভ্র রঙ্গীন আকাশে আর একটু হলেই ছুঁয়ে দেবে...আমি লক্ষ করে চলি কিন্তু আচমকা হেয়ালি বাতাসে কেটে যায় সূতো, ইচ্ছে ঘুড়ি মেঘ স্পর্শ করার আগেই...
...বার মাসে সতের জীবন বছর ঘুরে আসে- আমি বয়ে নিয়ে বেড়াই এই যাপিত জীবন নিশ্চুপ অন্ধকারে...

Tuesday, August 01, 2006
ঘোলাটে স্বপ্ন
অনেক স্বপ্ন নিয়ে বুয়েটে ভর্তি হয়েছিলাম কিন্তু সময়ের ঘেরাটোপে আজ সবকিছু কেমন ঘোলাটে হয়ে গেছে। পরীক্ষা আসলে সেটা পিছানোর আন্দোলন এবং বুয়েট প্রশাসনের প্রহসন এখন গা সওয়া হয়ে গেছে। সর্বশেষ গত ৩০ জুলাই, ২০০৬ রাতে পুলিশ দিয়ে আন্দোলনরত ছাত্রদের পিটানোর পর হল বন্ধ করে দেয়া- বিনা মেঘে বজ্রপাতের মতই। তিন ঘন্টার নোটিশে হল ছেড়ে সবার পক্ষে কী বাড়িতে পৌঁছানো সম্ভব? বুয়েট প্রশাসন কী এর কোনো জবাব দিতে পারবে?
Subscribe to:
Posts (Atom)